লোহাগড়ায় ডা. নীহাররঞ্জন গুপ্তের বাড়িটি পর্যটন কেন্দ্র করার সিদ্ধান্ত

0

 

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ লোহাগড়ায় জনপ্রিয় রহস্য কাহিনীকার ডা. নীহাররঞ্জন গুপ্তের সাহিত্য কর্ম সংরক্ষণ এবং তার বাড়িটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রূপান্তরের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, নড়াইল জেলা সংস্কৃতি উন্নয়ন পরিষদের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ মো. রওশন আলী, নীহাররঞ্জন গুপ্ত ফাউন্ডেশনের সমন্বয়ক এসএম আকরাম শাহীদ চুন্নুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সভাপতি জানান, স্থানীয় মানুষের দাবির প্রেক্ষিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ডা. নীহাররঞ্জন গুপ্তের বাড়িতে ভালোমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। প্রতিবছরই তাঁর জন্ম ও প্রয়াণ দিবস পালিত হবে। এখানে সারা বছরই যাতে পর্যটক আসে এবং গবেষকরা এসে গবেষণা কাজ করতে পারেন সে ব্যবস্থা রাখা হবে। শিশুদের বিনোদন ও সৌন্দর্যবর্ধনে ফুল বাগান করা হবে। এখানে নীহাররঞ্জন গুপ্তের স্মৃতি ও সাহিত্য কর্ম সংরক্ষণের ব্যবস্থা করা হবে।