লেদে কারাখানায় তৈরি হচ্ছিল পিস্তল, ডিবির অভিযানে আটক ৩

0

স্টাপ রিপোর্টার॥ যশোরে একটি লেদ কারাখানায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তৈরি করা পিস্তল ও সরঞ্জাম উদ্ধার করেছে। এসময় গুলিও উদ্ধার করা হয়। আটক করা হয়েছে কারখানার মালিকসহ তিন জনকে।
বৃহস্পতিবার রাতে শহরের বারান্দীপাড়া রাঙ্গামাটি গ্যারেজ এলাকায় এ অভিযান চালায় পুলিশ।


গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মো. শাহিনুর রহমান জানান, তার কাছে গোপন খবর ছিলো রাঙামাটি গ্যারেজ এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি লেদে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছে। এ খবর পেয়ে কয়েকদিন ধরে ওই লেদের ওপর নজরদারি করে আসছিলেন তিনি। ছদ্মবেশে লেদের ভেতরে ঢুকেও এ বিষয়ে খোঁজখবর নেন। নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই কারখানায় অভিযান চালান। এ সময় সেখান থেকে লেদ মালিক আব্দুল কুদ্দুস এবং দুজন কর্মচারী আজিজুল ইসলাম ও সুমন হোসেনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে লেদ কারখানার ভেতর থেকে বিদেশি আদলে নির্মিত ২টি পিস্তল এবং অসম্পূর্ণ আরো ৩টি পিস্তলসহ আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।