রামপালে সহকারী শিক্ষদের মানববন্ধন

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড প্রদানের দাবিতে সহকারী শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুৃধবার সকালে উপজেলা পারিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরাকে স্মারকলিপি দেওয়া হয়।
শিক্ষকরা বলেন, ৮ম শ্রেণিতে পাশ করা ড্রাইভারের বেতন ১২ তম গ্রেডে। সেখানে শিক্ষকদের বেতন হয় ১৩ তম গ্রেডে। এভাবে উপসহকারী কৃষি কর্মকর্তার বেতন ১০ম গ্রেডে। ইউনিয়ন পরিষদের সচিবদের বেতন ১০ম গ্রেডে, সেখানে উচ্চ শিক্ষায় শিক্ষিত টিচারদের বেতনের বৈষম্য চোখে পড়ার মত।
এ সময় বক্তব্য দেন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও সমন্বয়ক মো. ইজাদুল হক, রামপাল উপজেলা সহকারী শিক্ষক সমিতির সহসভাপতি শেখ নূর নবী টুকু, আলী আজগর, সাধারণ সম্পাদক হাওলাদার মানওয়ার হুসাইন, সহসাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীপংকর কুমার পাল, শেখ আব্লু বাশার, দীনতা, নাসরিন সুলতানা, সাজিয়া সুলতানা, ইমরান হোসেন, জাহাঙ্গীর কুদরতী, মো. খায়রুল আলম প্রমুখ।