রামপালে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে সুন্দরবনে প্লাস্টিক দূষণে বাস্তুতন্ত্রের ওপর প্রভাব বিষয়ক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অভিজ্ঞতা বিনিময় সভা হয়।
রূপান্তর বাগেরহাট জেলা কোঅর্ডিনেটর খন্দকার জিলানী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিখন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন, প্রেস ক্লাব রামপালের সভাপতি এমএ সবুর রানা, রূপান্তরের উপজেলা কর্মকর্তা পার্থপ্রতীম ঠাকুর, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী, বাঁধন মানব উন্নয়ন সংস্থার ফেলো মাহাফুজ মাঝি, আল আমিন শেখ প্রমুখ।
সভায় রূপান্তরের কর্মকর্তা জিলানী হোসেন জানান, সুন্দরবনকে রক্ষায় প্লাস্টিক দুষণ কমানোর জন্যে আগামী দুই মাসের মধ্যে একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করা হবে। যাতেকরে নাগরিকদের সচেতনতার মাধ্যমে পলিথিন ব্যাগ ও প্লাস্টিক পণ্যের ব্যবহার কমিয়ে আনা যায়।