রামপালে মৎস্যঘের রক্ষায় আদালতে মামলা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে মৎস্যঘের ব্যবসায়ী তার ভোগদখলীয় ঘের রক্ষায় আদালতে মামলা দায়ের করেছেন। গত ২৮ মার্চ বাগেরহাটের অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে মো. এনায়েত হাওলাদারের পক্ষে মামলাটি করেন মাসুম হাওলাদার। বাগেরহাটের বিজ্ঞা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে তর্কিত জমিতে ১৪৪ ধারা জারি করেন। যার নং ৪৫৬/২০২২ ইং। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, রামপাল উপজেলার জেএল ১৫৫ নং চকবেতকাটা মৌজার এসএ খতিয়ান ৪৫ এর ১৪০৩, ১৪০৪, ১৪০৫, ১৪১৩, ১৪০০ দাগের ১৯.৬১ একর জমির মধ্যে খরিদকৃত ৪.২৮ একরের মধ্যে ১.৫০ একর নালিশী জমি। যার ১৪০৩ দাগের মধ্যে ১.৫০ একর জমি। যা প্রতিপক্ষ কবির ও সোহেলগংরা দখল নিতে চান। বিজ্ঞ আদালতের আদেশে রামপাল থানা পলিশ তর্কিত জমিতে ১৪৪ ধারা জারি করে। ভুক্তভোগী শান্তিপূর্নভাবে মৎসঘের ভাগদখলের আর্জি জানিয়েছেন