রামপালে মাদকসহ কারবারি আটক

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াছিন মোল্লা (৩৫) নামে এক মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করেছে। আটক ইয়াছিন মোল্লা উপজেলার গৌরম্ভা গ্রামের মৃত আকবর মোল্লার ছেলে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছে।
রামপাল গৌরম্ভা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নাসির উদ্দিন ফোর্সসহ রোববার রাত ১০ টার দিকে গৌরম্ভা গ্রামের জনৈক ওমর ফারুকের বাড়ির সামনে ইটের রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় মো. ইয়াসিন মোল্লাকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। আটক ইয়াছিনকে সোমবার সকালে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, মাদক কারবারিদের ধরা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান জোরদার করা হয়েছে।