রামপালে ব্যবসায়ীদের সাথে ওসির মতবিনিময় সভা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।। রামপালে বাজারের ব্যবসায়ীদের সাথে থানার ওসি মতবিনিময় করেছেন। শুক্রবার রাতে উপজেলার পেড়িখালী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার ওসি আশরাফুল আলম। মো. মোজাফ্ফর হোসেন, ইউপি সদস্য শেখ আ. ছালাম, মো. রুবেল হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন দোকান মালিক, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও গ্রাম পুলিশ। পেড়িখালী বাজারে নাইটগার্ডের সংখ্যা বৃদ্ধিসহ গ্রাম পুলিশের রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত থাকার বিষয়েও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
এ এছাড়াও উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের গত শুক্রবার ছোট সন্নাসী বাজার, শনিবার সকাল ১০ টায় গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা বাজারের ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় সভা করা হয়। সভায় নৈশপ্রহরীর সংখ্যা বৃদ্ধিসহ গ্রাম পু্লশি মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। রামপাল থানার ওসি আশরাফুল আলম বলেন, বাজার ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত ও রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করার জন্যে বাজারের ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় করা হচ্ছে।