রামপালে বিশ্ব পরিবেশ দিবস পালিত

0

 

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্যে দিবসটি পালন হয়েছে। কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র উদ্যোগে রবিবার বেলা ১১ টায় এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিডিপির এরিয়া কো-অর্ডিনেটর সিরাজুল ইসলামের পরিচালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন, রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ, অধ্যাপক মো. বজলুর রহমান, অধ্যাপক গোলাম ইয়াছিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র বাগেরহাট জেলা সদস্য এম, এ সবুর রানা, শাহানাজ আক্তার পলি, রোজিনা বেগম, নাইমা আক্তার, রাজিয়া খাতুন, মিকাইল হোসেন, রাবেয়া খাতুন প্রমুখ।