রামপালে পাটজাত মোড়ক ব্যবহার না করায় মিলারকে জরিমানা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে ভ্রাম্যমাণ আদালত এক চালকল ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা ভাগা এলাকার মা অটোরাইস মিল মালিক গোপাল চন্দ্র পালকে এ জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বৃহস্পতিবার দুপুরে ভাগার মা অটোরাইস মিলে অভিযান চালান। এ সময় তিনি পাটজাত মোড়ক ব্যবহার না করায় রাইস মিল মালিক গোপাল চন্দ্র পালকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি জানান, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবাহার আইন অমান্য করায় তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।