রামপালে নদীতে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহার রামপালের দাউদখালী নদীতে পড়ে নিখোঁজ থাকা বাকী শিশুটির লাশও উদ্ধার হয়েছে। নিখোঁজের ৩২ ঘন্টা পর দাউদখালী নদীর সিকি এলাকা থেকে সোমবার রাত ১২টায় ভাসমান অবস্থায় শিশু জান্নাতের লাশ উদ্ধার করেন অভিযানকারীরা। এর আগে নিখোঁজ হওয়ার ২৬ ঘন্টা পর দাউদখালী নদীর সিকি এলাকার একটি জালে আটকে থাকা অবস্থায় শিশু আহাদের লাশ উদ্ধার করা হয়। শিশু দুটি গত রোববার সন্ধ্যায় নদীতে পড়ে নিখোঁজ হয়।