রামপালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বেশ কয়েকটি দাবি নিয়ে রামপাল উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছেন। কেন্দ্রীয সিদ্ধান্ত অনুযায়ি তারা এ কর্ম বিরতি পালন করছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ রামপালের ব্যানারে সোমবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়।
এ সময় কর্মবিরতিতে যাওয়া কর্মকর্তা কর্মচারীরা জানান, তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো, দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ ‘র আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন করা । তাছাড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদে আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদে আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পদে নাম পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি বা চলতি দায়িত্ব দিয়ে নিয়োগের মাধ্যমে পূরণও রয়েছে তাদের দাবির মধ্যে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত থাকবে বলে জানান ওই অফিসের কর্মকর্তা কর্মচারীরা।