ঝিনাইদহে আরও ২৫ ডেঙ্গুরোগী ভর্তি,মৃত্যু ১

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে দিন দিন বাড়ছে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। মারা গেছে ১ জন। সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় সর্বমোট ২৫ জন নতুন করে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ৫৩ জন রোগী ভর্তি রয়েছে। এ নিয়ে এ বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যায় ৫০৯ জন। সুস্থ হয়েছেন ৪৫৫ জন। এদিকে বুধবার সকালে শৈলকুপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানিক শেখ (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মৃত মানিক শেখ শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের দবির শেখের ছেলে। তিনি ২ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।