রামপালে তামার তারসহ আটক ১

0

 

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি যাওয়া তামার তারসহ মাহাবুর শেখ (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার সকালে বিদ্যুৎ কেন্দ্রের ১নং গেইট থেকে খুলনা-৩ আনসার ব্যাটালিয়ন রামপাল ক্যাম্পের সদস্যরা মাহাবুরকে আটক করেন। এ সময় মাহবুবের কাছ থেকে চুরি যাওয়া ২৫ কেজি তামার তার উদ্ধার করা হয়।
আটক মাহাবুর শেখ রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের শুকুর আলী শেখের ছেলে। তিনি ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে এদিন ভোরে কেন্দ্রে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধারকৃত মালামাল ও চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই নিয়ে গেল আট মাসে আনসার ব্যাটালিয়নের সদস্যরা ২৯ জন চোরকে আটক এবং প্রায় ৫০ লাখ টাকার চোরাই মালামার উদ্ধার করেছেন।