রামপালে তরুণীকে ব্লাকমেইল করে নগদ টাকা ও স্বার্ণালঙ্কার লুটে নেয়ার অভিযোগ

0
ছবি: সংগৃহীত।

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে কলেজ পড়ুয়া তরুণীকে ব্লাকমেইল করে নগদ টাকা ও স্বার্ণালঙ্কারসহ সর্বস্ব লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী তরুণী তার সাথে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠা ইজিবাইক চালকের বিরুদ্ধে সম্প্রতি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে তিনি জানান, উপজেলার বড়দিয়া গ্রামের মৃত খোকা শেখের ছেলে হাফিজুর রহমান একই গ্রামের ওই কলেজ পড়ুয়া তরুণীকে ইজিবাইকে করে কলেজে আনা নেওয়ার সুবাদে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে।

গত ১৯ ফেব্রুয়ারি তরুণীর পিতা রাতে মৎস্যঘেরে চলে যাওয়ার পর রাত সাড়ে ৯ টার দিকে হাফিজুর তাদের বসতঘরে ঢোকে। ওই সময় তাকে ব্লাকমেইল করে শ্লীলতাহানি ঘটায়। সে জীবন রক্ষায় প্রাণপণ চেষ্টা করে ব্যর্থ হয়। পরে হাফিজুর ঘরে থাকা একজোড়া কানের দুল ও গচ্ছিত নগদ দুই লাখ টাকা হাতিয়ে নিয়ে চলে যায়।

হাতিয়ে নেয়া কানের দুল হাফিজুর রামপাল সদরের রূপালী জুয়েলার্সে দুই দফায় ৩৫ হাজার টাকায় বন্ধক রাখে। যেটা প্রমাণিত হয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে সে সকল অভিযোগ অস্বীকার বলে, কানের দুল বন্ধক রাখবে বলে তরুণীই তাকে দেয়।

এ বিষয়ে রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদ এর কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি অভিযোগের কপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।