রামপালে গাঁজাসহ আটক ১

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল পু্লেিশর অভিযানে আল আমিন শেখ (২৮) নামের এক মাদক ব্যবসায়ী গাঁজাসহ আটক হয়েছে। সে মোংলা উপজেলার বিদ্যারবাহন গ্রামের আব্দুল জলিল মোল্লার ছেলে। রামপাল থানার ওসি এস.এম আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার (১ জুন) রাতে উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের ভেকটমারী জিরো পয়েন্ট এলাকার পাকা সড়কের ওপর থেকে এসআই দিনেশ ঘোষ আল আমিনকে ৪৫ গ্রাম গাঁজাসহ আটক করেন।