রামপালে ইয়ুথ এম্পাওয়ার্ড প্রকল্পের কর্মশালা সমাপ্ত

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বরামপালে ইয়ুথ এম্পাওয়ার্ড প্রকল্পের কর্মশালা শেষ হয়েছে। বুধবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এই কর্মশালা সমাপনী অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল যুবায়ের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এ আনারুল কুদ্দুস, প্রেস ক্লাব রামপাল এর সভাপতি এম.এ সবুর রানা, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি আবেদা সুলতানা, উত্তরণের টেকনিকাল অফিসার বিভুদান বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় নেতা, স্কুল শিক্ষক এবং ইয়ুথ এম্পাওয়ার্ড প্রকল্পে কাজ করা পশতাধিক যুবক-যুবতী উপস্থিত ছিলেন।
প্রকল্পটি তিন বছর যাবৎ তৃণমূল পর্যায়ের বিভিন্ন নারী-পুরুষের স্বাস্থ্য সেবা ও বাল্যবিবাহ রোধে কাজ করে যাচ্ছে। কর্মশালায় বক্তারা তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, এবং সামাজিক উদ্ভাবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।