রামপালে ইয়াবা বিক্রির সময় নারীসহ আটক ২

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল ইয়াবা বিক্রিকালে এক নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিক উপজেলার আঙ্গারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় রামপাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার জনের নামে এসআই হুসাইন আহম্মেদ মামলা দায়ের করেছেন।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার আঙ্গারিয়া গ্রামে মাদক কারবারিরা মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে এসআই হুসাইন, এসআই লিটন কুমার বিশ্বাসসহ পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোজীনা বেগম রুবি (৩৮) ও খুলনার বেনুবাবু রোডের বাসিন্দা মিল্টন কর্মকারের ছেলে আবির কর্মকার (২৮)- কে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। অপর আসামি শোলাকুড়া গ্রামের মৃত প্রদীপ কুমারের ছেলে ইয়াবা বিক্রির সিন্ডিকেট প্রধান প্রদীপ দেবনাথ (৩৮) ও একই গ্রামের শেখ আশরাফ হোসেনের ছেলে ফয়সাল শেখ (৩৪) পালিয়ে যান।
রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, ইয়াবা ও নারী কারবারিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাদের বাগেরহাটের আদালতে পাঠানো হয়েছে।