রামপালে অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষক মিজানুর রহমান সাময়িক বরখাস্ত

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহশিক্ষক মিজানুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম আরা খানম গত ২৬ জুলাই তাকে বরখাস্ত করেন। উল্লেখ্য, মিজানুর রহমান ওই বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। এ বিষয়ে বরখাস্তকৃত মিজানুর রহমানের মোবাইল ফোনে জানতে চাইলে তিনি সাময়িক বরখাস্তের বিষয়টি স্বীকার করে বলেন, কেন বরখাস্ত করা হয়েছে সেটি তার জানা নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম আরা খানম জানান, মিজানুর রহমানকে অর্থ তছরূপ ও শৃঙ্খলা ভঙ্গ করায় পর পর দুইটি কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।