যশোরে হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে থানায় জিডি

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলীর বিরুদ্ধে শিশু রোগীর মায়ের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। ওই নারীর নাম লায়লা রাবেয়া রিপা। তিনি তার অসুস্থ শিশুপুত্রকে চিকিৎসা নিতে আসলে ওই চিকিৎসক তার সাথে অপমানজনক আচরণ করেছেন বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় গত ২০ মে চিকিৎসকের বিরুদ্ধে কোতয়ালি থানায় জিডি করেছেন রিপা।

সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের মনজুরুল আলমের মেয়ে লায়লা রাবেয়া রিপার অভিযোগ, গত ২০ মে সন্ধ্যায় তিনি অসুস্থ তার শিশুপুত্রের চিকিৎসার জন্য হাসপাতালে যান। তখন চিকিৎসক ইউসুফ আলী তার পুত্রকে দেখে চিকিৎসার জন্য প্রেসক্রিপশন লিখে দেন।

এ সময় তিনি প্রেসক্রিপশনে উল্লিখিত ওষুধ সম্পর্কে জানতে চাইলে চিকিৎসক ইউসুফ আলী উত্তেজিত হয়ে পড়েন এবং তার সাথে অশোভন আচরণ করেন। এক পর্যায়ে তাকে হুমকি দেন এবং ঘটনাস্থল থেকে বের হয়ে যেতে বলেন।