যশোর শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। রোববার বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক সদস্য এবং এলাকাবাসীর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি মাহমুদুল হামিদ, সহ-সভাপতি আলাউদ্দিন, বিদ্যোৎসাহী সদস্য (পুরুষ) তৌহিদুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য (মহিলা) সালমা সুলতানা, সদস্য জিনিয়া সুলতানা, সদস্য মরিয়ম খাতুন, সদস্য তোফাজ্জেল হোসেন, সদস্য হযরত আলী, সদস্য আনিছুর রহমান, সদস্য সোহেলী বেগম, শিক্ষক প্রতিনিধি মিলিয়া জেসমিন, সদস্য সচিব ছাবরিন আফরোজ।

এ সময় উপস্থিত ছিলেন, আশরাফুল আলম সেলিম, শাহজামান বাবু, সাইদুর রহমান মোল্লা, কামরুল হাসান শিমুল, এমআর খান মিলন, রফিকুল ইসলাম প্রমুখ।