যশোর শহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের মোল্লাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার বিকেলে পূর্ব বারান্দিপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গিয়ে এ সহায়তা তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সাকিলা বেগম, মুরাদ হোসেন, ওয়াহিদ হোসেন এবং তাদের স্বজনদের সাথে কথা বলেন, তাদের বর্তমান অবস্থার খোঁজ খবর নেন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক ফারুখ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ।