যশোর রোটারি’র আন্তর্জাতিক পোলিও দিবস পালন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ শতভাগ পোলিওমুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে যশোরে আন্তর্জাতিক পোলিও দিবস পালন করেছে রোটারি আন্তর্জাতিক জেলা ৬৪ বাংলাদেশ (যশোর জোন)।

এ উপলক্ষে শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তন থেকে সংগঠনটির উদ্যোগে সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।

শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে দড়াটানা, চিত্রার মোড় ও ল্যাবস্ক্যানের সামনে দিয়ে অতিক্রম করে যশোর ইনস্টিটিউটের সামনে মুন্সি মেহেরুল্লাহ ময়দানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, রোটারি আন্তর্জাতিক জেলা ৬৪ বাংলাদেশের যশোর জোনের ‘এখনই শেষ হোক পোলিও’ (এন্ড পোলিও নাউ) কর্মসূচির চেয়ারম্যান কাজী আজিজুর রহমান রনি, কোঅর্ডিনেটর (অ্যাডমিন) খাইরুল কবির চঞ্চল, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাইফুল্লাহ খালেদ, সোনিয়া ইসলাম, রাজু আক্তার, সেলিম রেজা বাবুল, রবিউল ইসলাম প্রমুখ।