যশোরে বিজিবি ক্যাম্পের পাশ থেকে সোনার বারসহ আটক ১

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ: যশোরে বুধবার সকালে ৪৯ বিজিবি সদর দফতরের পাশ থেকে ২টি সোনার বারসহ জনকে গ্রেফতার করেছে বিজিবি।

আটক সাদিকুর রহমান সুমন সাতক্ষীরা সদর উপজেলার নলকুরা লাপসা গ্রামের বাসিন্দা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এক বার্তায় জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঝুমঝুমপুর নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে ২টি সোনার বারসহ সাদিকুর রহমান সুমনকে আটক করা হয়। এছাড়া তার কাছ থেকে ৫ হাজার ২৮৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নীলগঞ্জ ব্রিজ যশোর বিজিব সদর দফতরের পাশে।

বিজিবি আরও জানিয়েছে আটক সোনার মূল্য ৪৬ লাখ ২৮ হাজার ৮৫ টাকা।

আটক সুমন জানিয়েছেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরা দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বার নিয়ে যাচ্ছিলেন, জানান বিজিবি অধিনায়ক জানান।
তাকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করেছে বিজিবি।