যশোর পৌরসভার প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রাক-বাজেটের ওপর এক আলোচনা সভা গতকাল মঙ্গলবার পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে এই সভা হয়।

আলোচনা সভায় গণপূর্ত বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, সহকারী প্রকৌশলী মখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী জুবা-উর-রহমান, সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম তুহিনসহ পৌরসভার সাবেক নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এবারের অর্থ বছরের জন্য যশোর পৌরসভার বাজেট ১০৮ কোটি ১৯ লাখ ৯৭ হাজার ১১০ টাকা ধরা হয়েছে।