যশোর নগর যুবদলের ৪ নং ওয়ার্ড শাখার কর্মীসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর নগর যুবদলের ৪ নম্বর ওয়ার্ড শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শহরের নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন। কর্মীসভায় ওয়ার্ড যুবদলের সভাপতি মশিয়ার রহমান মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের নগর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আব্দুর রাজ্জাক, হাবিবুররহমান হাবিবুল্লাহ, তৌহিদুর রহমান কুহিন, মো. আজিম হোসেন, মোস্তাফিজুর রহমান বিপুল, মিজানুর রহমান মিজান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর হোসেন খোকন, হাবিবুল ইসলাম কচি, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মনিরুজ্জামান পিন্টু, জাহিদুল ইসলাম হেমে, ফকরুল ইনাম, জেলা যুবদলের নির্বাহী সদস্য মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম মিলন, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকরামুল কবির সুমন, নগর যুবদল নেতা তুহিনুল ইসলাম প্রমুখ।