যশোর নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সাদিকের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর নগর যুবদলের ২ নম্বর ওয়ার্ড শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদিকের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার আসর বাদ ২ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে কারবালা কবরস্থানে গিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় জিয়ারত করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য চৌধুরী রাজীব হাসান রিপন, ২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শেখ বাইজিদ আব্বাস, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইমরানুর হক চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. আবদুল্লাহ মল্লিক ডলার এবং ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গৌতম কুমার দাস প্রমুখ।