যশোর জেলা, নগর ও সদর উপজেলা মহিলা দলে আংশিক কমিটি ঘোষণা

0

স্টাফ রিপোর্র্টার ॥ যশোর জেলা, নগর ও সদর উপজেলা মহিলা দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার জেলা মহিলা দলের কর্মী সম্মেলন শেষে মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস তিনটি ইউনিটের আংশিক কমিটি ঘোষণা দেন। জেলা কমিটির নেত্রীরা হলেন- উপদেষ্টা সালেহা ইসলাম ও জোৎস্না আলিম। সভানেত্রী রাশিদা রহমান, সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সিনিয়র সহ-সভানেত্রী হাসিনা ইউসুফ, সহ-সভানেত্রী জুবাইদা হক, অ্যাড. মাহমুদা পান্না চৌধুরী, নুরুন্নাহার নুরী, নুরজাহান রিনা পারভীন ও মদিনা বেগম, যুগ্ম সম্পাদিকা শামসুন্নাহার পান্না, আলেয়া বেগম, নাজমা সুলতানা, সুফিয়া বেগম ও রাফাত আরা ডলি, সাংগঠনিক সম্পাদিকা নাহিদা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদিকা আনোয়ারা পারভীন, লুৎফুন্নাহার, সমাজকল্যাণ সম্পাদিকা রাবেয়া বেগম, দপ্তর সম্পাদিকা অ্যাড. মৌলদা পারভিন, প্রচার সম্পাদিকা আলেয়া সিদ্দিকা, শিক্ষা বিষয়ক সম্পাদিকা অ্যাড. শাহিনা খানম, আইন সম্পাদিকা অ্যাড. সাদেকা খাতুন ও সাংস্কৃতিক সম্পাদিকা ফাহিল আরা বন্যা।
নগর কমিটির নেতারা হলেন- সভানেত্রী শামসুন্নাহার পান্না, সাধারণ সম্পাদিকা সাবিহা সুলতানা, সিনিয়র সহ-সভানেত্রী মমতাজ সাবু, সহ-সভানেত্রী হাসিনা বেগম, সোনালী বেগম ও মর্জিনা খাতুন। যুগ্ম সম্পাদিকা আরিফা সুলতানা ও শিলা, সহ-সাধারণ সম্পাদিকা হেলেন, সাংগঠনিক সম্পাদিকা আম্বিয়া খাতুন মুক্তা, সহ-সাংগঠনিক সম্পাদিকা কাজল রেজা ও দপ্তর সম্পাদিকা ফারাহ ইয়াসমিন। সদর উপজেলা কমিটির নেতারা হলেন- সভানেত্রী হাসিনা ইউসুফ, সাধারণ সম্পাদিকা মনোয়ারা মোস্তফা, সিনিয়র সহ-সভানেত্রী সেলিনা পারভিন শেলী, সহ-সভানেত্রী শাহানারা বেগম, যুগ্ম সম্পাদিকা সুফিয়া বেগম, সহ-সাধারণ সম্পাদিকা নাসরিন আক্তার, সাংগঠনিক সম্পাদিকা হালিমা পারভিন ও সহ-সাংগঠনিক সম্পাদিকা আজমেরীন পারভীন।