যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের নিরঙ্কুশ জয়

0
যশোর জেলা আইনজীবী সমিতির কার্যকরী সংসদ নির্বাচন-২০২৬ এ বিএনপি সমর্থিত সাবু-গফুর ঐক্য প্যানেলের নিরঙ্কুশ বিজয় ।। ছবি- লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভুমি ধস বিজয় অর্জন করেছে। সাবু-গফুরের নেতৃত্বাধীন এই প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৩ টি পদের বিপরীতে ১১ টি পদে জয় লাভ করেছে। জামায়াত সমর্থিত ‘ল’ ইয়ার্স কাউন্সিল প্যানেলের ভরাডুবি হয়েছে। লতিফ – ছোটর নেতৃত্বাধীন এই প্যানেল থেকে ২ টি সদস্য পদে জয় লাভ করেছে।

সভাপতি পদে সৈয়দ সাবেরুল হক সাবু ৩৩৭ ভোট পেয়ে জয় লাভ করেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এম এ লতিফ ১৭১ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে এম এ গফুর ২৭১ ভোট পেয়ে পুনরায় জয় লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ‘ল’ ইয়ার্স কাউন্সিলের আবু মোর্তজা ছোট ১৫৪ এবং রেফাত রেজোয়ান সেতু ৮২ ভোট পান।

দুটি সহ সভাপতি পদে গোলাম মোস্তফা ৩৫৭ এবং বাসুদেব বিশ্বাস ২৪৯ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত আলমগীর সিদ্দিক ২৪৭ ভোট পান।

যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু ৩৪৯ ভোট পেয়ে জয় লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল করিম মন্ডল ১৩৭ ভোট পান।
দুটি সহকারী সম্পাদক পদে সেলিম রেজা ৩৩৭ এবং আশরাফুল আলম ২৪৯ ভোট পেয়ে জয় লাভ করেন। তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রিনা আক্তার মিলি ২২১ ভোট পান।
গ্রন্থাগার সম্পাদক পদে কামরুল হাসান সোহেল ২৫০ ভোট পেয়ে জয় লাভ করেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এস এম শাহরিয়ার হক ২২২ ভোট পান।

পাঁচটি নির্বাহী সদস্য পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে রেহেনা পারভিন ৩৫৫, মুন্সি মবজুরুল মাহমুদ লিটু এবং মৌলুদা পারভীন ৩১৮ করে ভোট পেয়ে জয় লাভ করেন।
জামায়াত সমর্থিত প্যানেল থেকে শফিকুল ইসলাম ২৬৯ এবং আজহারুল ইসলাম ২৬০ ভোট পেয়ে জয় লাভ করেন।

শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ৫৩৬ ভোটারের মধ্যে ৫২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী ফলাফল ঘোষণা করেন।