যশোর এপেক্স বাংলাদেশ জেলা-৬ এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর এপেক্স বাংলাদেশ জেলা-৬ এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের স্থানীয় একটি হোটেলে জেলা-৬ এর উদ্যোগে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স গ্লোবালের চেয়ারম্যান কাদের নেওয়াজ।

​বিশেষ অতিথি ছিলেন ​এপেক্স বাংলাদেশ লাইফ গভর্ণর ডাক্তার মুজিবুর রহমান, ​এপেক্স বাংলাদেশ লাইফ গভর্ণর মাশরাফ হাসান মিশু, ​জেলা গভর্ণর-০৮ ইয়াসিন সুমন, ​ডিস্ট্রিক্ট গভর্ণর জেলা-০৫ মেহেদী হাসান, ​সাখাওয়াত সাহেল, ​জাতীয় সচিব এপেক্স বাংলাদেশ তাজুল ইসলাম।

​অনুষ্ঠানে এপেক্স বাংলাদেশ জেলা গভর্ণর-০৬ জসিম উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ​এপেক্স ক্লাব অব যশোরের সভাপতি এপেক্সিয়ান খুরশিদ আলম বাবু, ​সেক্রেটারি কামরুজ্জামান মিলন, মোজাম্মেল হক চৌধুরী, ​কাজী শাহেদ ইশরাত, ​শহীদুল ইসলাম, ​শায়খুল আজম, ​কাজী ফাইমা আক্তার, জিয়াউজুল ইসলাম খান।

​অনুষ্ঠানে ১০টি ক্লাবের প্রায় ১১০ জন এপেক্সিয়ান উপস্থিত ছিলেন।