যশোর উপশহর মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহর মহিলা কলেজে মঙ্গলবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ফেরদৌসী বেগম।
অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য উপশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আজগার হোসেন, প্রতিষ্ঠাকালীন সদস্য রেজাউল ইসলাম কামাল।
এসময় উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল হান্নান, শিক্ষা বোর্ডের উপসচিব মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কলেজের শিক্ষক প্রতিনিধি মাহমুদ আলম, মোশারেফ হোসেন, আসাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক ফারহানা নাহিদ ও রেহেনা ইয়াসমিন।
অনুষ্ঠান শুরুতে একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের বরণ করে নেয়া হয়। আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ৩৯টি ইভেন্টে ৬৫ বিজয়ী ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।