যশোর আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

0

স্টাফ রিপোর্টার ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার আগামীকাল ১৭জানুয়ারি (শনিবার) যশোর সফরে আসছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার সকাল ১১টায় তিনি সড়কপথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পৌঁছাবেন। সেখানে যবিপ্রবি কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।

পরবর্তীতে একই দিন দুপুর ২টা ২০ মিনিটে তিনি যশোর শহরের চাঁচড়া মোড় সংলগ্ন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) স্বাদুপানি উপকেন্দ্র পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন।

সফরসূচি অনুযায়ী অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল মজিদ, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আব্দুস সবু-রসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।