যশোরে ২শ’ পিস ইয়াবাসহ নারী আটক

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ায় রোববার অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনি বেগম (৪৮) নামে এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ। তিনি চাঁচড়া খামারপাড়ার শেখ আজাদের স্ত্রী।
ডিবি পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিপ্লব সরকার চাঁচড়া মধ্যপাড়ার জনৈক কাইয়ুম আলীর বাড়ির পেছনে চাঁচড়া-ভাতুড়িয়া সড়কের পাশে অভিযান চালান। এ সময় সেখান থেকে মনি বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।