যশোরে ১১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

0

 

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয়ের ৫১ বছর উদযাপন উপলক্ষে যশোরে শুরু হয়েছে ১১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। শনিবার বিকালে মুন্সি মেহেরুল্লাহ ময়দান ৫১টি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য। যশোরের বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিরা পতাকা উত্তোলনে অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু। উদ্বোধনী দিনে ভৈরব সাংস্কৃতিক সংগঠন, স্বরলিপি, সুরবিতান, সুরধুনী, নৃত্যবিতান, ভবেরহাটের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মুন্সী মেহেরুল্লাহ ময়দানে শুরু হওয়া উৎসব চলবে চার দিনব্যাপী। প্রতিদিন বিকাল ৪ টা থেকে এই উৎসব শুরু হবে । উৎসবের অংশ হিসেবে জেলার সাতটি উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।