তিন দিন বন্ধ থাকার পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

0
সাইবার হামলার আশঙ্কায় তিন দিন বন্ধ থাকার পর রোববার সকাল আটটা থেকে সচল করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট। লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।। ছবি: সংগৃহীত

সাইবার হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া বাংলাদেশ ব্যাংক-এর অফিশিয়াল ওয়েবসাইট তিন দিন পর আজ রোববার সকাল আটটায় থেকে খুলে দেওয়া হয়েছে। তবে গত তিন দিনে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক ছিল, ফলে গ্রাহকদের কোনো সমস্যার মুখে পড়তে হয়নি।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ওয়েবসাইটের কোনো ত্রুটি রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হয়েছে। মূলত বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কার কারণেই এই সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে ঝুঁকি কেটে যাওয়ায় সাইটটি আবার উন্মুক্ত করা হয়েছে।

সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও পরিচালনার জন্য বহুল ব্যবহৃত পিএইচপি (PHP) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়।

বিবিসি ও রয়টার্সের তথ্য অনুযায়ী, ত্রুটি ধরা পড়ার পর গত বুধবার রাত থেকে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখে। এরপরও লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়েছে বলে সংবাদে প্রকাশ পায়।

বর্তমান ডিজিটাল যুগে সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স ও সংবাদমাধ্যমের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো ইন্টারনেট ও সফটওয়্যারের ওপর গভীরভাবে নির্ভরশীল হওয়ায় এমন নিরাপত্তা সংকট বেশ গুরুত্বের সঙ্গেই মোকাবিলা করা হচ্ছে।