যশোরে স্বেচ্ছাসেবক লীগের নেতা সুমন আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেল বাজার এলাকা থেকে গত সোমবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহমুদুল হাসান সুমনকে আটক করেছে ডিবি পুলিশ। তিনি রেল বাজার এলাকার আকামত আলীর ছেলে।

স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহমুদুল হাসান সুমনের পিতা আলী জানান, রেলবাজারের কাঁচা বাজারে তাদের একটি ওষুধের দোকান রয়েছে। গত সোমবার সন্ধ্যায় তার ছেলে মাহমুদুল হাসান সুমন ওই ওষুধের দোকানে বসেছিলেন। এ সময় ডিবি পুলিশের একটি টিম সেখানে গিয়ে তার ছেলেকে ধরে নিয়ে যায়।

কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর মমিনুল হক (অপারেশনস) জানান, ডিবি পুলিশের সহায়তায় মাহমুদুল হাসান সুমনকে আটক করা হয়েছে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে গত ২৮ এপ্রিল সন্ধ্যায় শহরের পুরাতন কসবা আজিজ সিটি রোডে সরকার বিরোধী মিছিলে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে তাকে আটক করা হয়।

মঙ্গলবার তাকে ওই মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।