যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে ভবানীপুর গ্রামের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাহিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে লেবুতলা বাজার থেকে তাকে আটক করা হয়। মাহিম লেবুতলা বটতলা গ্রামের পান্না মোল্লার ছেলে।
উল্লেখ্য, ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে কোতয়ালি থানায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।