যশোরে শেষ হল ডিজিটাল উদ্ভাবনী মেলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসন যশোরের আয়োজনে শেষ হলো দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। মুনশি মেহেরুল্লাহ ময়দানে অনুষ্ঠিত দুইদিনব্যাপী মেলার শেষ দিন রোববার এক অনষ্ঠানের মাধ্যমে সেরা উদ্ভাবক ও মেলায় অংশ নেয়া শ্রেষ্ঠ স্টলকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকক মো. হুসাইন শওকত। মেলার শেষ দিনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় মাধ্যমিক পর্যায়ে বাঘারপাড়ার জহুরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম, চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় এবং যশোর সরকারি শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে যশোর পলিটেকনিক ইন্সটিটিউট প্রথম, দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ দ্বিতীয় এবং ক্যান্টনমেন্ট কলেজ তৃতীয় স্থান অর্জন করে। উন্মুক্ত পর্বে দেশসেরা উদ্ভাবক যশোরের গর্ব সেখ নাঈম হাসান মুনের উদ্ভাবিত টিম রোবটওয়ালা প্রথম, শার্শার মিজানুর রহমানের উদ্ভাবিত মিনি ট্রাক্টর দ্বিতীয় এবং আরবপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আরিফুজ্জামান তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রথম,জেলা কর্মসংস্থান ও জনশক্তিস অফিস দ্বিতীয় এবং বিসিক যশোর তৃতীয় স্থান অর্জন করে। দুই দিনব্যাপী মেলায় তিনটি ক্যাটাগরিতে মোট ৬০টি স্টল অংশ নেয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।