যশোরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তি আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ৪ বছরের এক শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে ইলাপতি শীল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে সদর উপজেলার ঘোনা গ্রাম থেকে তাকে আটক করা হয়। ইলাপতি শীল ওই গ্রামের শান্তি কুমার শীলের ছেলে। যশোর সদর উপজেলার সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান জানান, গত ১৮ আগস্ট সকালে শিশুটি ইলাপতি শীলের বাড়িতে খেলা করতে গিয়েছিল। এ সময় তিনি টেলিভিশন দেখানোর কথা বলে শিশুটিকে ঘরে নিয়ে যৌন নিপীড়ন চালান। এক পর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় শিশুটির পরিবার কোতয়ালি থানায় মামলা করলে গত বুধবার রাতে অভিযুক্ত ইলাপতি শীলকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।