যশোরে শিক্ষক সমিতির শীতবস্ত্র বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খানের উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে শহরের রেলগেট তেঁতুলতলা এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে স্বর্ণপদকপ্রাপ্ত মৎস্য ব্যবসায়ী সাইফুজ্জামান মজুর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসাদুল আলম খান, যশোর সরকারি এম এম কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল কাদের, তালবাড়িয়া কলেজের সহকারী অধ্যাপক বিধান চন্দ্র অধিকারী, নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শাহ জাহান বাবু, ব্যবসায়ী খায়রুল কবির চঞ্চল, ইমতিয়াজ হোসেন লাবু প্রমুখ।