যশোরে মাদকসহ দুইজন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গত বুধবার আলাদা অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, সদর উপজেলার জগহাটি স্কুলপাড়ার সিরাজ উদ্দিনের ছেলে দবির উদ্দিন (৪০) ও শার্শা উপজেলার দিঘিরপাড় গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে তাজেম আলী মৃধা (৫৯)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেলে সিআইডি পুলিশের এসআই দেলোয়ার হোসেন শংকরপুরস্থ কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে তাজেম আলী মৃধাকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার পায়ের গোড়ালিতে কসটেপ দিয়ে বাঁধা আধা কেজি গাঁজা এবং প্যান্টের পকেট থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সূত্র জানায়, একইদিন রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এসআই টিটু আলী জগহাটি স্কুলপাড়ায় অভিযান চালিয়ে দবির উদ্দিনকে আটক করেন। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ১৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।