যশোরে ভোট কেন্দ্রে বোমাবাজি মামলায় একজন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ আবু তাহের ছনু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ভোট কেন্দ্রে দখল করতে হামলা ও বোমাবাজির ঘটনায় দায়েরকরা মামলায় তাকে আটক করা হয়েছে। ছনু শহরতলীর ঝুমঝুমপুর স্কুল মোড়ের মৃত আব্দুস সামাদের ছেলে।
কোতয়ালি থানার এসআই বায়েজিদ মোল্লা জানিয়েছেন, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে ঝুমঝুমপুর স্কুল মোড় থেকে গোপন সূত্রে সংবাদ পেয়ে ছনুকে আটক করা হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বোমাবাজি করে কেন্দ্রে দখল করে নেয়। পরে বিএনপি নেতাকর্মীদের মারপিটে জখম করে। এই ঘটনায় মামলা হয়। এই মামলার সন্দিগ্ধ আসামি ছনু। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।