যশোরে বিমান বাহিনী ঘাঁটিতে মুজিববর্ষের সমাপনী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

0

বাফওয়া আঞ্চলিক শাখা, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কর্তৃক ‘মহাবিজয়ের মহানায়ক’ নামে মুজিববর্ষের সমাপনী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী- ২০২১ গতকাল বুধবার যশোরে বিমান বাহিনী একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফওয়া বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সভানেত্রী শারমিন আক্তার। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ঘাঁটি ও লজার ইউনিটে কর্মরত কর্মকর্তাদের স্ত্রী, মহিলা কর্মকর্তারা, বিমানসেনাদের স্ত্রী এবং কলেজের শিক্ষকরা।- বিজ্ঞপ্তি