যশোরে বিবেক সমাজকল্যাণ সংস্থার কার্যালয় উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার ॥ বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা যশোরের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  শনিবার শহরের মুড়লি হাজী মহসিন স্কুলের সামনে সংগঠনটির কার্যালয় উদ্বোধন শেষে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ওবাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও যশোর শিশু নিলয় ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল আলিম, এনসিসি ব্যাংকের কর্মকর্তা মোহম্মদ তৌহিদুল ইসলাম, অধ্যাপক মিজানুর রহমান, সঞ্জয় কুমার মল্লিক, আবুল কালাম আজাদ, রশীদ আহমেদ মুকুল, আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা যশোরের উপদেষ্টা কামাল হোসেন।