যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের মশাল মিছিল

0

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে লাগাতার খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, ডাকাতি,ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, মব সন্ত্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা কমিটি বুধবার সন্ধ্যা ৭ টায় মশাল মিছিল বের করে।

এসময় পার্টির জেলা কার্যালয় নীল রতন ধর সড়ক থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। এখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান।

মিছিলের নেতৃত্ব দেন কমরেড তসলিম উর রহমান, কমরেড জিল্লুর রহমান ভিটু, শহর কমিটির সম্পাদক কমরেড শেখ আলাউদ্দিন কমরেড হাবিবুর রহমান মোহন, সদর উপজেলার নেতা কমরেড শাহাবুদ্দিন বাটুল, কমরেড পিল্টু প্রমুখ। বিজ্ঞপ্তি।