যশোরে বিএনপির আরও সাত কর্মী গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও সাত কর্মীকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সোমবার তাদের কথিত নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আটকরা হলেন, যশোর শহরের চুড়িপট্টির শোহেব আহম্মেদের ছেলে আব্দুল্লাহ মল্লিক ডলার, বেজপাড়ার শফিক হোসেন ফেকুর ছেলে সোহেব হোসেন জীবন, সদর উপজেলার চাঁনপাড়ার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে আব্দুল মান্নান, মোবারককাটির মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল ওহাব, ঘোনা গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুল মজিদ, বাগডাঙ্গা গ্রামের মমিন উদ্দিনের ছেলে মেহেদী হাসান ও কচুয়া খানপাড়ার মোশারফ খানের ছেলে জাহিদুল ইসলাম বাবু।