যশোরে বক্সিং র্টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন মঈন স্মৃতি

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা বক্সিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ। অন্যদিকে রানার্স আপ হয়েছে মোমিন নগর প্রীতি পরিষদ। মঙ্গলবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে জিমনেসিয়ামে সংলগ্ন বক্সিং রিং এ খেলা অনুষ্ঠিত হয়।
চ্যাম্পিয়ন শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ ৫টি স্বর্ণ ও সিলভার ১টি অর্জন করে। রানার্স আপ মোমিন নগর প্রীতি পরিষদ ৩টি স্বর্ণ, ২টি সিলভার ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করে। অন্যদিকে শেখ রাসেল ক্রীড়া চক্র স্বর্ণ ১টি ও ২টি সিলভার অর্জন করে। এছাড়াও যশোর ইন্সটিটিউ ১টি স্বর্ণ এবং ওস্তাদ রবিউল হোসেন বক্সিং ক্লাব ১টি স্বর্ণ ও ১টি সিলভার অর্জন করে।
পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। বক্সিং বডি বিল্ডিং ও ভারোত্তোলন পরিষদের সভাপতি মোহিত কুমার নাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, সদস্য সোহেল আল মামুন নিশাদ, হিমাদ্রি সাহা মনি, সায়েদা বানু শিল্পী, ক্রীড়া সংগঠক আনিসুজ্জামান পিন্টু, বক্সিং বডি বিল্ডিং ও ভারোত্তোলন পরিষদের সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান পিন্টু, ইকরামুল কবির সুমন প্রমুখ।