যশোরে ‘ফ্রেন্ডস-৮৭’ ও ‘বন্ধুত্ব-৮৭’র উদ্যোগে কম্বল বিতরণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘ফ্রেন্ডস-৮৭’ ও ‘বন্ধুত্ব-৮৭’। সংগঠন দুটির যৌথ আয়োজনে রোববার বিকেলে রেল রোড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে অর্ধশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠান আয়োজকরা বলেন, “মানুষ তো মানুষের জন্য। হাড়কাঁপানো শীতে অনেক অসহায় মানুষ নিদারুণ কষ্ট ভোগ করছেন। সামর্থ্য না থাকায় তারা প্রয়োজনীয় গরম কাপড় কিনতে পারেন না। এই মানবিক সংকটে আমাদের সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা।”

এসময় তারা আরও বলেন, অসহায় মানুষের কল্যাণে তাদের এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণকালে বিভিন্ন সামাজিক ও বন্ধু মহলের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।