যশোরে পাচারের শিকার মানুষের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয় সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার॥ পাচারের শিকার মানুষের সেবাদানকারী সংস্থাগুলোর এক সমন্বয় ও সহযোগিতা সভা সোমবার সকালে রাইটস যশোর-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিসি যশোরের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন ভূঁইয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনশক্তি অধিদপ্তর যশোর কার্যালয়ের সরকারী পরিচালক শাহরিয়ার হাসান, হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা শান্তা শ্যামলী মনীষা, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা আব্দুল কাদের, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সালমা খাতুন, ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক ফসিউল আলম, ওমেন চেম্বার্সের সভাপতি তনুজা রহমান মায়া, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তাহমিদ আকাশ ও দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ প্রমুখ।
আলোচকরা বলেন, সকলে সমন্বয় করে কাজ করলে মানব পাচারের ঘটনার সংখ্যা অনেকাংশে কমে আসবে বলে তারা বিশ্বাস করেন। এছাড়া আশ্বাস প্রকল্পের চাহিদা অনুযায়ী কোন সারভাইভার পাওয়া গেলে রাইটস যশোর কর্তৃপক্ষকে জানানো হবে বলেও তারা মতামত ব্যক্ত করেন ।