চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

0
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা শাহাবুদ্দিন ওরফে আসাদুলের মরদেহ।। ছবি: সংগৃহীত

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকা থেকে শাহাবুদ্দিন ওরফে আশাদুল (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে বাস টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত শাহাবুদ্দিন ওরফে আশাদুল চুয়াডাঙ্গা শহরের রেলপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মরহুম ওহাব মন্ডল।

পুলিশ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত কারা রয়েছে এ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।