যশোরে র‍্যাবের অভিযানে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

0
যশোরের বাহাদুরপুর এলাকা থেকে র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার হওয়া ৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. শফিয়ার রহমান ওরফে 'শফি ড্রাইভার'।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার ॥ যশোরের কোতোয়ালী মডেল থানাধীন বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. শফিয়ার রহমান ওরফে ‘শফি ড্রাইভার’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ ও র‍্যাব-৩-এর যৌথ আভিযানিক দল।

র‍্যাব জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারসহ ডাকাতি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ও র‍্যাব-৩, ঢাকার একটি যৌথ দল যশোরের বাহাদুরপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ইউনুসের বসতবাড়ি থেকে ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শফিয়ার রহমান ওরফে শফি ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিয়ার রহমান ঝিনাইদহের কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের শামছুদ্দিন বিশ্বাসের ছেলে।
র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।